ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিজে ছিল শুধু ৫টি ওয়ানডে, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চায় সিরিজটা হোক দুই টেস্ট ও তিন ওয়ানডের। তাদের এ ইচ্ছা পূরণে সম্মত হয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তবে বিসিসিআইকে তারা এ-ও বলেছে, সফরে এলে গ্রায়েম স্মিথের দলকে যাতে বেশি ভ্রমনের ঝক্কি-ঝামেলায় পড়তে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নতুন সূচি অনুযায়ী দুটি ওয়ানডের মাঝে মাত্র দু দিন ও টেস্টের জন্য তিন দিনের বিশ্রামের ব্যবস্থা রেখেছে বিসিসিআই।
সিএসএ'কে বিসিসিআই যে নতুন সফরসূচি দিয়েছে সে অনুযায়ী ৪ থেকে ৮ ফেব্র"য়ারি প্রথম টেস্ট, তারপর তিন দিন বিরতির পর ১২ থেকে ১৬ ফেব্র"য়ারি পর্যন্ত দ্বিতীয় টেস্ট হওয়ার কথা। সিরিজের ওয়ানডে তিনটি হওয়ার কথা ১৯, ২২ ও ২৫ ফেব্র"য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২২২০ ঘ.
bdnews24