২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস পরাজয়ের আশঙ্কায় পড়েছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ডারবান, দক্ষিণ আফ্রিকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস পরাজয়ের আশঙ্কায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। ইনিংস পরাজয় এড়াতে হলেও ২৩৩ রান করতে হবে এ অবস্থায় দ্বিতীয় ইনিংস শুরু শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে বসেছে তারা। সোয়ান আর স্টুয়ার্ট ব্রড পেয়েছেন ৩ টি করে উইকেট। এর আগে ইয়ান বেল ও অ্যালস্টেয়ার কুকের সেঞুরি ও পল কলিংউড এবং ম্যাট প্রায়রের ফিফটিতে ৯ উইকেটে ৫৭৫ রান তুলে ১ম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ১ম ইনিংসে ৩৪৩ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩৪৩ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২১১০ ঘ.