২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাঙ্কাশায়ারে খেলবেন সাঙ্গাকারা

শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা আগামী মৌসুমে ইংল্যান্ডের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারে খেলবেন। রেজিস্ট্রেশনের শর্ত অনুযায়ী, এপ্রিলে আইসিসি টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ও প্রস্তাবিত এশিয়া কাপের পর ক্লাবে যোগ দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

কলম্বো, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা আগামী মৌসুমে ইংল্যান্ডের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারে খেলবেন। রেজিস্ট্রেশনের শর্ত অনুযায়ী, এপ্রিলে আইসিসি টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ও প্রস্তাবিত এশিয়া কাপের পর ক্লাবে যোগ দেবেন তিনি। এর আগে মুত্তিয়া মুরালিধরন ও সনাৎ জয়াসুরিয়াও ল্যাঙ্কাশায়ারে খেলেছেন। সেদিক থেকে সাঙ্গাকারা হবেন ল্যাঙ্কাশায়ারে খেলান তৃতীয় শ্রীলঙ্কান। শ্রীলঙ্কার অধিনায়ক জানিয়েছেন ল্যাঙ্কাশায়ারে যোগ দেয়ার জন্য তিনি রীতিমতো মুখিয়ে আছেন, 'ক্রিকেটাঙ্গনে এই কাউন্টি ক্লাবটির যেমন মর্যাদা রয়েছে, তেমনি আছে বহুদিনের ইতিহাস। এছাড়া মুরালি সবসময় বলতো সেখানে তার ভালো সময় কেটেছে। তাই আগামী মৌসুমে ল্যাঙ্কাশায়ারে খেলার প্রস্তাব গ্রহণ করতে আমি কোনো দ্বিধা করিনি।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২২৫৩ ঘ. .