২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমীলা জাতীয় লিগে জয় পেয়েছে ঢাকা ও সিলেট

প্রমীলা জাতীয় ক্রিকেট লিগে রোববার জয় পেয়েছে ঢাকা ও সিলেট বিভাগীয় দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রমীলা জাতীয় ক্রিকেট লিগে রোববার জয় পেয়েছে ঢাকা ও সিলেট বিভাগীয় দল। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১১২ রান করে চট্টগ্রাম বিভাগ। ফাতেমা তুজ জোহরা ৩৬ ও চম্পা চাকমা ২২ রান করেন। ঢাকার পক্ষে দু'টি করে উইকেট নেন শারমিন আক্তার ও সোহেলী আক্তার। জবাবে ২৮.৪ ওভারে চার উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ঢাকা বিভাগ। ২৭ রান করেন আয়শা আক্তার। তবে দু'দলের বোলাররাই খুব বেশি অতিরিক্ত রান দিয়েছেন। চট্টগ্রাম অতিরিক্ত রান পেয়েছে ৩২। ঢাকা বিভাগ পেয়েছে ৩৬। ঢাকা বিভাগের কোন ক্রিকেটারই ৩৬ রান করতে পারেননি। খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে অল-আউটের আগে ১৪০ রান করে সিলেট বিভাগ। ৩৮.২ ওভারে সিলেটের ইনিংস গুটিয়ে দিলেও বরিশালের বোলাররা অতিরিক্ত রান দেন ৪৮। কেবল ফারহানা সুলতানা ১৬ রানে ৪ উইকেট নেন। সিলেটের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন জাহানারা আলম। জবাব দিতে নেমে সিলেটের বোলিং তোপে ৭৩ রানেই অল-আউট হয় বরিশাল বিভাগ। সুবর্ণা ইসলাম ১৬ রানে ৩টি, সুপ্রিয় রানি দাশ ১১ রানে ২টি ও ইয়ামিম রুপা ১০ রানে ২টি উইকেট তুলে নিয়ে দলকে ৬৭ রানের জয় এনে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৩৩ ঘ.