ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ট্যান্ডার্ড চার্টার্ড জাতীয় স্কুল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বিকেএসপি। শনিবার ঢাকা আইডিয়াল স্কুলকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১২৭ রানে অলআউট হয় আইডিয়াল স্কুল। হায়দার হাসান ৩১ ও রুশদি তাসিব ২৫ রান করেন। ৭ রান দিয়ে ২ উইকেট নেন জাহিদ আক্তার।
জবাবে ১০.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বিকেএসপি। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন কুমার একাই করেন ৮০ রান।
সকালে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববি, গেম ডেভলভমেন্ট কমিটির চেয়ারম্যান আমিনুল হক মনি, টুর্নামেন্ট কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু ও স্কুল ক্রিকেট কমিটির সভাপতি জালাল আহমেদ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৪৫ ঘ.
bdnews24