২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেইনের দিকে তাকিয়ে দক্ষিণ আফ্রিকা

প্রথম টেস্টে জয় হাতছাড়া হয়েছে অল্পের জন্য। শেষ উইকেটটা ফেলতে পারলেই ইংল্যান্ডকে ০-১-এ পেছনে ফেলতে পারতো দক্ষিণ আফ্রিকা। ডারবানে বক্সিং ডে টেস্ট শুরুর আগেরদিন একটা সুখবর পেয়ে সেই হতাশা ভোলার খানিকটা সুযোগ পেয়েছে গ্রায়েম স্মিথের দল। চোটের কারণে প্রথম টেস্ট মিস করা ডেল স্টেইন এ ম্যাচেই ফিরতে পারেন দলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রথম টেস্টে জয় হাতছাড়া হয়েছে অল্পের জন্য। শেষ উইকেটটা ফেলতে পারলেই ইংল্যান্ডকে ০-১-এ পেছনে ফেলতে পারতো দক্ষিণ আফ্রিকা। ডারবানে বক্সিং ডে টেস্ট শুরুর আগেরদিন একটা সুখবর পেয়ে সেই হতাশা ভোলার খানিকটা সুযোগ পেয়েছে গ্রায়েম স্মিথের দল। চোটের কারণে প্রথম টেস্ট মিস করা ডেল স্টেইন এ ম্যাচেই ফিরতে পারেন দলে। কোচ মিকি আর্থার স্টেইনকে ফিরে পাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী, তার কথায়, ' ডেল (স্টেইন) ভালোভাবেই সেরে উঠছে। তবে আমরা তাকে আরো পর্যবেক্ষণে রাখবো। গতকাল সে প্রায় পূর্ণগতিতে ১০ ওভার বল করেছে কোনো সমস্যা ছাড়াই। সুতরাং আমি নিশ্চিত করেই বলতে পারি, সে তার আগের জায়গাটা বুঝে নেবে।' ৩৩ টেস্টে ১৭০ উইকেট পাওয়া স্টেইন দলে ফিরলে বাদ পড়তে পারনে অভিষেকেই দারুণ বল করা ফ্রিডল দ্য ওয়েট। সেঞ্চুরিয়ানে ইংলিশদের কাছ থেকে জয় প্রায় ছিনিয়েই নিয়েছিলেন নবাগত এ পেসার। তবে ফ্রিডলের বোলিং আরেক পেসার মাখায়া এনটিনির জায়গাকে নড়বড়ে করে দিয়েছে বলেও অনেকে মনে করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএইচএস/এস/ি২১৩০ ঘ.