ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার লিগের পর এবার জাতীয় ক্রিকেট লিগেরও স্পন্সর হচ্ছে ইস্পাহানী চা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের চূড়ান্ত আলোচনাও হয়ে গেছে।
বিসিবির এক কর্মকর্তা জানান, জাতীয় লিগের চার দিনের ম্যাচের টুর্নামেন্টের স্পন্সর হচ্ছে ইস্পাহানী। এ জন্য ১২ লাখ টাকা দিতে রাজি হয়েছে তারা। তবে আলোচনা সাপেক্ষে টাকার পরিমাণ বাড়তে পারে।
আগামী ১ জানুয়ারি থেকে চার দিনের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২০৬ ঘ.
bdnews24