২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে না জাতীয় দল

ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে না জাতীয় দল। প্রাথমিক স্কোয়াডের ২৬ সদস্যের মধ্যেই হবে দুটি দল। খেলা হবে তাদের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে না জাতীয় দল। প্রাথমিক স্কোয়াডের ২৬ সদস্যের মধ্যেই হবে দুটি দল। খেলা হবে তাদের মধ্যে। অথচ ২২ ডিসেম্বর নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছিলেন মোহামেডানের সঙ্গেই প্রীমি ম্যাচ খেলবে জাতীয় দল। কিন্তু বৃহস্পতিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, মোহামেডানের সঙ্গে ম্যাচ খেলা সম্ভব নয়। সিদ্ধান্ত বদলের কারণ জানতে চাইলে জাতীয় দলের ম্যানেজার শফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'মোহামেডানের সঙ্গে ম্যাচ হলে ১১ জন ক্রিকেটার খেলতে পারবে। বাকিদের পরখ করে দেখার সুযোগ থাকবে না। তাই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।' ক্যাম্পের ক্রিকেটারদের নিয়েই দুটি দল হবে -- এই সিদ্ধান্ত বেশ আগের বলেই জানান শফিকুল হক। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানান, জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এই সিদ্ধান্ত ক্রিকেট অপারেশন্স জানতো না। জালাল ইউনুস অবশ্য পুরো বিষয়টির জন্য দায়ী করেছেন সমন্বয়হীনতাকে,' সমন্বয় ঠিকঠাক থাকলে সংবাদ ব্রিফিংয়ে ভুল তথ্য যেত না। ক্রিকেট অপারেশন্সের পক্ষ থেকে বিষয়টি আগেই আমাকে জানানো উচিৎ ছিল।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৫৫ ঘ.