ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাশরাফি বিন মুর্তজাকে আরো দুটি সিরিজের জন্য অধিনায়ক রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও সহ-অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। মঙ্গলবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ভারত, শ্রীলঙ্কাকে নিয়ে জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ এবং একই মাসে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজে অধিনায়ক থাকছেন মাশরাফি। তবে দায়িত্ব বুঝে নেয়ার আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে তাকে। ২৬ ডিসেম্বর প্রিমিয়ার ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে বল করবেন মাশরাফি। সেখানে তার শারীরিক অবস্থা পরখ করে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ফিজিও মাইকেল হেনরি এবং প্রধান কোচ জেমি সিডন্স।
মাশরাফি ফিটনেস পুরোপুরি ফিরে না পেলে সাকিব আল হাসানই পালন করবেন অধিনায়কের দায়িত্ব। এবার সেরকম না-ও হতে পারে। আবার বাংলাদেশ অধিনায়কের পূর্ণ দায়িত্বে মাঠে দেখা যেতে পারে মাশরাফিকে। বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সেরকম আশার কথাই শুনিয়েছেন,'মাশরাফি আমাদেরকে জানিয়েছে ত্রিদেশীয় সিরিজে খেলার মতো শারীরিক অবস্থা ও ফিরে পেয়েছে। সে জন্যই তাকে নেতৃত্ব দেয়া হচ্ছে। তবে ফিজিও এবং কোচের ছাড়পত্র না পেলে তাকে খেলাবো না। আমরা চাইনা আরেকবার চোট পেয়ে মাশরাফি ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঝুঁকির মুখে পড়
bdnews24