২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের মূল শক্তি বোলিং: ইউসুফ

তাসমানিয়ার সঙ্গে তিনদিনের প্রস্তুতি ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেছেন, বোলাররাই তার দলের মূল শক্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে বোলাররাই হবেন মূল অস্ত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

হোবার্ট, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তাসমানিয়ার সঙ্গে তিনদিনের প্রস্তুতি ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেছেন, বোলাররাই তার দলের মূল শক্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে বোলাররাই হবেন মূল অস্ত্র। পাকিস্তানের দ্য নিউজকে আসন্ন টেস্ট সিরিজে বোলারদের গুরুত্ব সম্পর্কে ইউসুফ বলেন, টার্নিং পিচে লেগ স্পিনার দানিশ কানেরিয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া ফাস্ট বোলার মোহাম্মদ সামিকে দলে নেয়ায় পেস বোলিংও শক্তিশালী হয়ে উঠেছে। ইউনিস খানের অনুপস্থিতিতে অধিনায়কত্বের সুযোগ পাওয়া ইউসুফ জানান অস্ট্রেলিয়াকে এখন আর অজেয় ভাবার কোনো কারণ নেই, 'অস্ট্রেলিয়াকে সমস্যায় ফেলে দেয়ার সামর্থ্য আমাদের বোলারদের আছে বলেই আমার মনে হয়। তাদের (অস্ট্রেলিয়া) হারানোও সম্ভব।" এ প্রসঙ্গে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে উদাহরণ হিসেবে তুলে ধরে ইউসুফ বলেন, "সিরিজে ক্রিস গেইলের দলের সদস্যরা নিঃসন্দেহে নজর কেড়েছেন। বেশ কয়েকবার স্বাগতিকদের চাপেও ফেলে দেয় তারা। স্পিনার হিসেবে সুলেমান বেনের সাফল্যও আমাদের অনুপ্রাণিত করছে। এ মুহুর্তে কানেরিয়া তো দারুণ বল করছে।' কয়েকদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ন্যাপিয়ার টেস্টে ৭ উইকেট নিয়েছেন কানেরিয়া। পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২৬ ডিসেম্বর অর্থাৎ বড় দিনের পরের দিন থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০৩৮ ঘ.