ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে লিগের শেষ রাউন্ডে সোমবার জয় পেয়েছে বাংলাদেশ বিমান ও কলাবাগান ক্রীড়া চক্র। ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)কে ৬ উইকেটে হারিয়ে রানার্স আপ হয়ে গেছে বিমান। শ্বাসরুদ্ধকর ম্যাচে মোহামেডানের কাছে ৩ উইকেটে হারা আবাহনী সমান পয়েন্ট নিয়েও হেড টু হেডে পিছিয়ে পড়ায় লিগ শেষ করেছে তৃতীয় হয়ে।
ফতুল্লাহ খান সাহেব স্টেডিয়ামে তাপস ঘোষের ৮৫ ও নাজমুল হোসেনের ৮৯ রানের ইনিংস দুটি ২২১ রানের স্কোর এনে দেয় সিসিএসকে। শফিকুল্লাহ ৩টি, মোশারফ হোসেন রুবেল, তালহা জোবায়ের ও ইলিয়াস সানি ২টি করে উইকেট তুলে নিয়ে সিসিএসকে বেশি এগোতে দেননি।
জবাবে মুশফিকুর রহিম ৫৫, অভিষেক মিত্র ৩১, ইলিয়াস সানি অপরাজিত ৪৯ ও অশান্থা ফার্নান্দো অপরাজিত ৫৪ করায় ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বিমান।
ওদিকে আবুল বাশারের ১০১ ও আরাফাত সালাউদ্দিনের ৪৪ রানের সুবাদে ধানমন্ডি মাঠে নির্ধারিত ৫০ ওভারে ২৫৯ রান করেও কলাবাগানের কাছে হেরে গেছে ভিক্টোরিয়া। মোহাম্মদ জাহিদের ১০৭, রকিবুল হাসানের ৫২ ও জাভেদ ওমরের অপরাজিত ৫৮ রানের কল্যাণে ৪৪.১ ওভারেই ৪ উইকেটে ২৬৩ রান তুলে জিতে যায় কলাবাগন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২২৭ ঘ.
bdnews24