কটক, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারত ২৫ ওভারে তুলেছে ২ উইকেটে ১৪০ রান। এর আগে উপুল থারাঙ্গার হাফ সেঞ্চুরির পরও শ্রীলঙ্কা পুরো ৫০ ওভার খেলতে পারেনি, রবীন্দ্র জাদেজার বোলিং তোপে ৪৪ ওভার ২ বলে অল আউট হয়ে যায় ২৩৯ রানে।
উইকেটে আছেন শচীন টেন্ডুলকার ৪৯ রান নিয়ে। তাকে সঙ্গ দিচ্ছেন যুবরাজ সিং (১০)।
মহেন্দ্র সিং ধোনির অবর্তমানে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার শুরুতেই শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন। উদ্বোধনী জুটিতে মাত্র সাত ওভারে ৫৫ রান তোলেন তারা। চানাকা ওলেগেদারার বলে তিলকরতে
bdnews24