২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা মোহামেডানের

আট বছর পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা জিতলো মোহামেডান স্পেটিং ক্লাব। সোমবার জয়ের জন্য আবাহনীর ছুঁড়ে দেয়া ২৭৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান ৭ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 08:01 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আট বছর পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের শিরোপা জিতলো মোহামেডান স্পেটিং ক্লাব। সোমবার জয়ের জন্য আবাহনীর ছুঁড়ে দেয়া ২৭৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান ৭ উইকেটে। ফলে ৩ উইকেটে জয় তুলে নেয় তারা। এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৩ রান করে গত তিনবারের চ্যাম্পিয়ন আবাহনী। এই হারের ফলে আবাহনী দ্বিতীয় নয়, নেমে যায় তৃতীয় স্থানে। আর বাংলাদেশ বিমান ক্রিকেট কোচিং স্কুলকে ৬ উইকেটে হারিয়ে পৌঁছে যায় দ্বিতীয় স্থানে। দিনের অন্য ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্র ৬ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়াকে। সকালে ১২০ রানে ৪ উইকেট হারিয়ে আবাহনী খানিকটা বিপদে পড়লেও পঞ্চম উইকেট জুটিতে নাদিফ চৌধুরীকে নিয়ে ইনিংসের মোড় ঘুড়িয়ে দেন পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। জুটিতে দলকে ১০৭ রান এনে দেয়ার পর ৭১ বলে ৬টি ছক্কা ও ৩টি চারের সহায়তায় ৮৮ রান করে ফিরে যান রাজ্জাক। সাকলাইন সজিবকে সহজ এক ফিরতি ক্যাচ দেয়ার মাধ্যমে শেষ হয় তার এই চমৎকার ইনিংস। রাজ্জাক ছাড়া নাদিফ চৌধুরীর ৫৬, রনি তালুকদারের ৪৬ ও মাহাবুবুল করিম মিঠুর ২৮ রানও ভূমিকা রেখেছে আবাহনীর বেশ ভালো একটা স্কোর দাঁড় করানোয়। রানা নাভেদুল হাসান ৪১ রানে ৩ টি এবং সাকলাইন সাজিব পেয়েছেন ৫৭ রানে ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/টিআর/১৭৪০ ঘ.