২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকিট বিক্রির স্বত্ত্ব পাচ্ছে গ্রামীণফোন

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের টিকিট বিক্রির স্বত্ত্ব পাচ্ছে গ্রামীণফোন। এক কোটি টাকার বিনিময়ে দুই বছরের জন্য টিকেট বিক্রি করবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের টিকিট বিক্রির স্বত্ত্ব পাচ্ছে গ্রামীণফোন। এক কোটি টাকার বিনিময়ে দুই বছরের জন্য টিকেট বিক্রি করবে তারা। শিগগিরই এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং গ্রামীণফোনের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হবে বলে জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। এর আগে সাধারণত ব্যাংকগুলো টিকিট বিক্রি করতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৩৫ ঘ.