২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে ফিরছেন সামি

শিগগিরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ সামি। তাকে আসন্ন অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলে রেখেছে সে দেশের ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

করাচি, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শিগগিরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ সামি। তাকে আসন্ন অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলে রেখেছে সে দেশের ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৩৩টি টেস্ট এবং ৮৩টি ওয়ানডে খেলা এই ফাস্টবোলার ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএল এ যোগ দেয়ায় ২০০৭ সাল থেকে জাতীয় দল নিষিদ্ধ ছিলেন। তবে বুধবার পিসিবির এক মুখপাত্র বলেন,"আইসিএলের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এ সংক্রান্ত ছাড়পত্র দাখিল করায় সামিকে অস্ট্রেলিয়া সফরের দলে যোগ দেয়ার জন্য পাঠাচ্ছি।" সামি ফিরলে পাকিস্তান দলে আইসিএল ফেরত ক্রিকেটার হবে ৬ জন। এর আগে আইসিএলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দলে ফিরেছেন মোহাম্মদ ইউসুফ, আব্দুল রাজ্জাক, ইমরান নাজির, রানা নাভেদ এবং ইমরান ফারহাত। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে পাকিস্তান। মেলবোর্নে বক্সিং ডে (বড়দিনের পরের দিন) টেস্ট দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২৩১২ ঘ.