২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে যাচ্ছেন মুরালিধরন

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে আর খেলা হচ্ছে না মুত্তিয়া মুরালিধরনের। মুম্বাই টেস্টে আঙ্গুলে চোট পাওয়ায় দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ ও প্রথম একদিনের ম্যাচে দর্শক হয়েই থাকতে হয়েছিল টেস্ট ও ওয়ানডে ইতিহাসের সফলতম এই বোলারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

নয়া দিল্লি, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে আর খেলা হচ্ছে না মুত্তিয়া মুরালিধরনের। মুম্বাই টেস্টে আঙ্গুলে চোট পাওয়ায় দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ ও প্রথম একদিনের ম্যাচে দর্শক হয়েই থাকতে হয়েছিল টেস্ট ও ওয়ানডে ইতিহাসের সফলতম এই বোলারকে। বুধবার শ্রীলঙ্কা দলের ম্যানেজার ব্রেন্ডন কুরুপ্পু জানিয়েছেন শ্রীলঙ্কার এ সফরের বাকি ম্যাচগুলোর জন্যই বিশ্রাম দেয়া হয়েছে , তাই একটু আগেভাগেই মুরালিধরনকে দেশে ফিরে যেতে হবে। অনেকের মতে সর্বকালের সেরা এই অফস্পিনারের অবর্তমানে শ্রীলঙ্কার স্পিন আক্রমণকে শক্তিশালী করতে ডাকা হয়েছে মুথুমুদালিগে পুষ্পকুমারা ও সুরাজ রনদিবকে। নাগপুরে ১৮ ডিসেম্বরের দ্বিতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তারা। কুরুপ্পু আশা করছেন, চোটের কারণে প্রথম ওয়ানডেতে লাসিথ মালিঙ্গা খেলতে না পারলেও দ্বিতীয় একদিনের ম্যাচে তাকে পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২২২৪ ঘ.