২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচকের পদ ছাড়লেন দুর্জয়

জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়ে দিয়েছেন নাঈমুর রহমান দুর্জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়ে দিয়েছেন নাঈমুর রহমান দুর্জয়। সাবেক এই অধিনায়ক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"নির্বাচক হিসেবে বোর্ডের সঙ্গে আমাদের চুক্তি নবায়ন হয়নি। অতএব পদত্যাগেরও দরকার হবে না।" বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবিকে এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানননি তিনি। প্রধান নির্বাচক রফিকুল আলমের তত্ত্বাবধানে সর্বশেষ অক্টোবরে জাতীয় দল নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন দুর্জয়। এরপর জাতীয় দল এমন কি বয়সভিত্তিক দল নিয়েও কাজ করেননি তিনি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ বলেন, দুর্জয় না থাকায় ত্রিদেশীয় সিরিজের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল নির্বাচন করেছেন রফিকুল আলম ও আকরাম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/জিএনএ/১৮২৫ ঘ.