২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজকে নিয়ে সংশয়

আঙ্গুলে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে যুবরাজ সিংয়ের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মোহালিতে দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় ব্ াহাতের আঙ্গুলে চোট পান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

নয়া দিল্লি, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আঙ্গুলে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে যুবরাজ সিংয়ের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মোহালিতে দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় ব্ াহাতের আঙ্গুলে চোট পান তিনি। ভারতীয় দলের এক কর্মকর্তা জানান, "প্রথম ওয়ানডেতে যুবরাজ সিংকে খেলানোর জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।" ওই কর্মকর্তা আরো জানান, যুবরাজের সেরে উঠতে তিন সপ্তাহও লেগে যেতে পারে। সেরকম হলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের একটি ম্যাচেও হয়তো তিনি খেলতে পারবেন না। তখন তার জায়গায় দলে নেয়া হতে পারে বিরাট কোহলিকে। মোহলিত যুবরাজ পুরো কোটা বল করতে পারেননি। ১৭তম ওভারে মাঠ ছাড়ার আগে তিন ওভার বল করে ৩ উইকেট নিয়েছিলেন ২৩ রানে। তবে ব্যাট করতে মোটেও অসুবিধা হয়নি। মাত্র ২৫ বলে অপরাজিত ৬০ রান করে দলকে জিতিয়েছিলেন, সুবাদে দারুণ অলরাউন্ড পারফর্ম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন যুবরাজ। ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে মঙ্গলবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১৩৯ ঘ.