২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লু-আক্রান্ত শ্রীশান্ত হাসপাতালে

ভারতের পেস বোলার শান্তকুমারন শ্রীশান্ত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠেয় দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে তিনি মাঠে নামতে পারছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 07:16 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

নয়াদিল্লী, ডিসেম্বর ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পেস বোলার শান্তকুমারন শ্রীশান্ত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠেয় দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে তিনি মাঠে নামতে পারছেন না। শুক্রবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, শ্রীশান্তকে মোহালির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে, শ্রীশান্তের শরীরে এইচ১এন১ ভাইরাসের অস্তিত্ব আছে। তবে তারা জানায়, শ্রীশান্তের অবস্থার উন্নতি হচ্ছে। প্রথম টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২৯ রানে হেরেছিল স্বাগতিক ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএমএইচ/১৩০৬ ঘ.