নাগপুর, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাগপুরে প্রথম টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ২৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক কুমার সাঙ্গাকারার ৩৭ বলে ৭৮ ও চামারা কাপুগেদারার ২০ বলে ৪৭ রানের চমৎকার দুটো ইনিংসের সহায়তায় ৫ উইকেটে ২১৫ রান করে সফরকারীরা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৬ রানই করতে পারে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন গৌতম গম্ভীর। অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং সনাৎ জয়সুরিয়া ২ টি করে উইকেট নিয়ে ভারতকে জয়ের পথে এগোতে দেননি। ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন কুমার সাঙ্গাকারা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল শ্রীলঙ্কার। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে
bdnews24