২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৩৯ রানেই শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

ফ্রাঙ্ক-ওরেল সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে সুলেমান বেনের ঘূর্ণি বলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৪৩৯ রানেই থেমে গেছে। ফলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৪৫১ রান করায় ১২ রানের লিড জুটেছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 09:51 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

অ্যাডিলেড, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রাঙ্ক-ওরেল সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে সুলেমান বেনের ঘূর্ণি বলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৪৩৯ রানেই থেমে গেছে। ফলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৪৫১ রান করায় ১২ রানের লিড জুটেছে তাদের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লিডটাকে এরই মধ্যে ৩৫ রানে নিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে তারা বিনা উইকেটে ২৩ রান তুলেছে। অধিনায়ক ক্রিস গেইল ১২ এবং আদ্রিয়ান বারাথ ১০ রানে ব্যাট করছেন। যা হোক, রোববার অ্যাডিলেড ওভালে সকালে বিনা উইকেটে ১৭৪ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া সুলিমান বেনের ঘূর্ণি বলে দিশেহারা হয়ে পড়ে। শতক থেকে মাত্র ৪ রান দূরে থাকা শেন ওয়াটসনকে এদিন কোনও রানই যোগ করতে দেননি বেন। তাকে বোল্ড করে সাজঘরে ফেরান বেন । এরপর একে একে তিনি সাইমন ক্যাটিচ (৮০), মাইকেল ক্লার্ক (৭১), মার্কাস নর্থ (১৬) এবং পিটার সিডলকে (০) সাজঘরে ফেরান। অন্যদিকে, কেমার রোচ তার পেসে পরাস্ত করেন রিকি পন্টিং (৩৬), মাইক হাসি (৪১) এবং নাথান হওরিটজকে (১৭)। অস্ট্রেলিয়া শেষ ৬টি উইকেট হারায় ৮৭ রানে। সুলিমান বেন ১৫৫ রানে ৫ উইকেট নিয়েছেন। ৯৩ রানে কেমার রোচ নেন ৩ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৩৪২ঘ.