মুম্বাই, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফরকারী শ্রীলঙ্কার ৩৯৩ রানের প্রথম ইনিংসের জবাবে ভারত তৃতীয় দিন চা বিরতির আগ পর্যন্ত ৭ উইকেটে ৬২৯ রান করেছে। ২৩৬ রানে এগিয়ে আছে তারা।
শুক্রবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে স্বাগতিক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ(২৯৩) ক্যারিয়ারের তিন নম্বর ট্রিপল সেঞ্চুরিবঞ্চিত হলেও অগ্রযাত্রা থেমে নেই ভারতের।
রাহুল দ্রাবিড় ৭৪, শচীন টেন্ডুলকার ৫৩, ভিভিএস লক্ষ্মণ ৬২, যুবরাজ সিং ২৩ রান করে সাজঘরে ফিরেন।
মহেন্দ্র সিং ধোনি ২১ এবং জহির খান ৩ রান ব্যাট করছেন।
শ্রীলঙ্কার পক্ষে মুত্তিয়া মুরালিধরন ৩টি ও রঙ্গনা হেরাথ ২টি উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৬০৬ ঘ.
bdnews24