২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারলেন না শেবাগ

গত দিনই ট্রিপল সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন বীরেন্দর শেবাগ। প্রয়োজন ছিল মাত্র ষোল রানের। সবাই ভেবেছিলেন মারকুটে শেবাগ শুক্রবার মুম্বাই টেস্টের তৃতীয় দিন সকালেই ঝটপট করে ফেলবেন রানগুলো। কিন্তু সে আর হলো কই?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 07:45 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

মুম্বাই, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দিনই ট্রিপল সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন বীরেন্দর শেবাগ। প্রয়োজন ছিল মাত্র ষোল রানের। সবাই ভেবেছিলেন মারকুটে শেবাগ শুক্রবার মুম্বাই টেস্টের তৃতীয় দিন সকালেই ঝটপট করে ফেলবেন রানগুলো। কিন্তু সে আর হলো কই? শ্রীলঙ্কার বিশ্বসেরা স্পিনার মুত্তিয়া মুরালিধরন কট অ্যান্ড বোল্ড করে সাত রান আগেই থামিয়ে দিয়েছেন তাকে। ফলে টেস্ট ক্রিকেটে প্রথম কোনো ব্যাটসম্যান হিসাবে তিনটি ট্রিপল সেঞ্চুরির মালিক হতে পারেননি শেবাগ। অস্ট্রেলিয়ার ডন ব্রাডম্যান এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার মতো তারও টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির সংখ্যা দুটোই রয়ে গেল। সকালে শেবাগ যখন ২৯০ এর ঘরে এসে চতুর্থ ব্যাটসম্যান হিসাবে শেবাগ (২৯৩) সাজঘরে ফিরে যান, তখন ব্রাবোর্ন স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। যা হোক, সিরিজের তৃতীয় ও শেষ মুম্বাই টেস্টের তৃতীয় দিন ৩ উইকেটে ৫৩৬ রান করে ভারত মধ্যাহ্ন বিরতিতে গেছে। ফলে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৩৯৩ রান থেকে তারা এখন ১৪৩ রানে এগিয়ে। ৭৪ রান করে সাজঘরে ফিরেন রাহুল দ্রাবিড়। শচীন টেন্ডুলকার ৪৮ এবং ভিভিএস লক্ষ্মণ ২২ রান নিয়ে ব্যাট করছেন। আহমেদাবাদের প্রথম টেস্ট ড্র করে এবং কানপুরের দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর