ওয়েলিংটন, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েকদিনের বৃষ্টি ইনডোরে প্র্যাকটিস করতে বাধ্য করে দু দলকেই। তারপর বৃহস্পতিবার বেসিন রিজার্ভের ৫০তম টেস্টটি দেরিতে শুরু হয়ে শেষও হয়েছে আগেভাগে। পুরোদিন খেলা না হওয়ায় অবশ্য কোনো লাভ হয়নি টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের। ওই সুযোগেই ড্যানিয়েল ভেট্টোরি ৩টি আর টাফি ২টি উইকেট নিয়ে বিপদে ফেলে দিয়েছেন তাদের। ১ম দিন শেষে উমর আকমলের ৪৬ রানের ইনিংসের সুবাদে ৬ উইকেটে ১৬১ রান করেছে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩৪৬ ঘ.
bdnews24