২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সহায়তায় এগিয়ে এলেন গুচ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রস্তুতিতে ইংল্যান্ড দলকে সহায়তা করবেন সাবেক অধিনায়ক গ্রাহাম গুচ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শনিবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

লন্ডন, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রস্তুতিতে ইংল্যান্ড দলকে সহায়তা করবেন সাবেক অধিনায়ক গ্রাহাম গুচ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শনিবার একথা জানায়। ইসিবির ব্যবস্থাপনা পরিচালক এইচ মরিস বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে গ্রাহামকে সেরা ব্যাটিং কোচদের একজন বলে বিবেচনা করা হয়ে থাকে। প্রথম টেস্টের আগের মূল্যবান সময়ে তিনি আমাদের সহায়তা করতে রাজি হওয়ায় আমরা খুশি।" প্রথম টেস্ট ১৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে। ১১৮টি টেস্ট খেলে গ্রাহাম গুচ রান করেন ৮৯০০, গড় ৪২.৫৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯০২ ঘ.