২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারাথের সেঞ্চুরির পরও তিন দিনেই ওয়েস্ট ইন্ডিজের হার

দ্বিতীয় দিনেই দেখা দিয়েছিল আশঙ্কাটা। এ ম্যাচেই টেস্ট অভিষিক্ত অ্যাড্রিয়ান ব্যারাথের সেঞ্চুরির পরও তাই হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে এক ইনিংস ও ৬৫ রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ব্রিসবেন, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় দিনেই দেখা দিয়েছিল আশঙ্কাটা। এ ম্যাচেই টেস্ট অভিষিক্ত অ্যাড্রিয়ান ব্যারাথের সেঞ্চুরির পরও তাই হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে এক ইনিংস ও ৬৫ রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে আগের দিনের ৫ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দিনেশ রামদিন ৫৪ আর ট্রাভিস ডাওলিন ৬২ রান করার পরও ২২৮ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। অথচ দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৪৮০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করায় ফলোঅন এড়াতে ২৮১ রান করতে হতো তাদের। দ্বিতীয় ইনিংসে ব্যারাথ খেলেন ১৩৮ বলে ১০৪ রানের চমৎকার এক ইনিংস। ১৯টি চারের মার ছিল তার এই ইনিংসে। হলে কি হবে, বাকিদের মধ্যে মাত্র তিন ব্যাটসম্যান দু অঙ্কের ঘর পেরোনোয় ১৮৭ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ান বোলারদের দাপটের এ ম্যাচে দু ইনিংস মিলিয়ে ৫ উইকেট ও ৩টি ক্যাচ নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হিলফেনহস। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০২০ ঘ.