২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে দক্ষিণ আফ্রিকা

অলরাউন্ডার কলিংউডের দুর্দান্ত নৈপুণ্যে রোববার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে দক্ষিন আফ্রিকা। দক্ষিন আফ্রিকার ছুঁড়ে দেয়া ২৫১ রানের লক্ষ্য ৪ ওভার হাতে রেখে টপকে গেছে অ্যান্ড্রু স্ট্রাউসের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 05:46 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

সেঞ্চুরিয়ান, ২৩ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলরাউন্ডার কলিংউডের দুর্দান্ত নৈপুণ্যে রোববার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে দক্ষিন আফ্রিকা। দক্ষিন আফ্রিকার ছুঁড়ে দেয়া ২৫১ রানের লক্ষ্য ৪ ওভার হাতে রেখে টপকে গেছে অ্যান্ড্রু স্ট্রাউসের দল। অধিনায়ক হিসেবে স্ট্রাউস রবিবার পুরোপুরি ব্যর্থ ছিলেন। ছেড়েছেন তিনটি ক্যাচ, ব্যাট হাতে করেছেন মাত্র ১৬ রান। ৪৫ রানে স্ট্রাউস ও পিটারসনকে হারিয়ে যখন ধুঁকছে ইংল্যান্ড তখনই প্রকৃত যোদ্ধার মতো সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন কলিংউড, আর পার্শ্ব নায়ক হিসেবে তাকে যোগ্য সহায়তা দিয়ে গেছেন জোনাথন ট্রট। দু'জনের ৩০ ওভারে গড়া ১৬২ রানের জুটি দলের জয়ের ভিত্তি গড়ে দিয়েছে। ট্রট ৮৭ রান করে আউট হয়ে গেলেও হাল ছাড়েন নি কলিংউড। মরগ্যানের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে দলকে পৌছে দিয়েছেন জয়ের বন্দরে। টোয়েন্টি টোয়েন্টি সিরিজের ফর্ম ওয়ানডে সিরিজেও ধরে রেখে ৪টি চার ও ১টি ছয়ের সাহায্যে মরগ্যান করেছেন ১৮ বলে ২৭ রান। সারা মাঠ জুড়ে অসাধারন স্ট্রোক প্লের দুত্যি ছড়িয়ে কলিংউড তুলে নিয়েছেন তার পঞ্চম ওয়ানডে শতঁক। ব্যাট তুলে দর্শকদের অভিবাদনের জবাব দিয়ে যখন মাঠ ছাড়ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক, তার নামের পাশে তখন ১০৫ রান যাতে আছে ৭টি চার ও ২টি ছয়। এর আগে সকালে টস জিতে দক্ষিন আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানান স্ট্রাউস। হাশিম আমলা (৫৭) ও আলভিরো পিটারসনের (৬৪) অর্ধশতঁকে এবং জেপি ডুমিনির (৪১) প্রায় অর্ধশতঁকে নির্ধারিত ৫০ ওভারে দক্ষিন আফ্রিকা ৯ উইকেটে সংগ্রহ করে ২৫০ রান। জেমস অ্যান্ডারসন ওভার প্রতি ৬ রান করে দিলেও পেয়েছেন তিনটি উইকেট। পল কলিংউড ৬ ওভারে ২৪ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। পল কলিংউড ম্যাচ সেরা নির্বাচিত হন। সিরিজের তৃতীয় ম্যাচে দু'দল মুখোমুখি হবে সামনের শুক্রবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/ ১১১৭ঘ.