জোহানেসবার্গ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডে পরিত্যক্ত হয়েছে।
গত কয়েকদিন ধরেই জোহানেসবার্গে টানা বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির রেশ শুক্রবারও (স্থানীয় সময়) ছিল। তাই খেলার একটি বলও মাঠে গড়ায়নি। দু'বার মাঠ পরিদর্শন করে স্থানীয় সময় বিকেল ৫টায় দুই আম্পায়ার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
সিরিজের দ্বিতীয় ম্যাচ রোববার সেঞ্চুরিয়ানে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১১৩০ ঘ.
bdnews24