২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারদের নিয়ে সিদ্ধান্ত হয়নি শৃঙ্খলা কমিটির সভায়

আম্পায়ারদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত ছাড়াই রোববার শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা (ডিসিপ্লিনারি) কমিটির সভা। এ বিষয়ে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আম্পায়ারদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত ছাড়াই রোববার শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা (ডিসিপ্লিনারি) কমিটির সভা। এ বিষয়ে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি। শুক্রবার গাজী ট্যাংক ক্রিকেটার্স ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার নাদির শাহর একটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি ওঠে। একপর্যায়ে বিসিবি কার্যালয়ের পাশেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপর আম্পারদের বিচার চেয়ে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটির কাছে লিখিত আবেদন করে গাজী ট্যাংক। এমন কি, আম্পায়ারদের বিচার করা না হলে লিগ বর্জনেরও হুমকি দেয়। এদিকে সিসিডিএম মৌখিকভাবে গাজী ট্যাংকে জানিয়েছে, আম্পায়ার নাদির শাহকে সতর্ক করে দেয়া হয়েছে। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদকেও কারণ দর্শানোর নোটিস দেয়া হবে বলে জানানো হয়। গাজী ট্যাংকের ম্যানেজার কামরুজ্জামান হীরা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের মৌখিক আশ্বাস দেয়া হয়েছে। সিসিডিএম লিখিতভাবে আম্পায়ারদের সতর্ক করলেই লিগের পরের ম্যাচগুলো খেলব, অন্যথায় নয়।" গাজী ট্যাংক ক্রিকেটার্সের খেলা আগামী ১৯ নভেম্বর আবাহনী লিমিটেডের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৫২ ঘ.