করাচি, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সদরদপ্তর দুবাই থেকে আবারো লন্ডনে ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। এ ব্যাপারে একটি প্রস্তাব বিচার-বিবেচনা করছে আইসিসি।
পাকিস্তানি দৈনিক ডনে বলা হয়, অক্টোবরে আইসিসি নির্বাহী কমিটির বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর এই প্রস্তাব দেন। সমর্থনও পাওয়া যাচ্ছে এর প্রতি।
আইসিসি'র সদরদপ্তর ২০০৫ সালে লর্ডস থেকে দুবাইয়ে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৫৮ ঘ.
bdnews24