২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিসের সরে দাঁড়ানোর কারণ খেলোয়াড় অসন্তোষ

বিশ্রামের কথা বলে আপাতত পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইউনিস খান। তবে তার এই সরে দাঁড়ানোর আসল কারণ ক্লান্তি নয়। ইউনিস খান অবশেষে স্বীকার করেছেন, দলের খেলোয়াড়দের অসন্তোষের মুখেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 02:10 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

লাহোর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্রামের কথা বলে আপাতত পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইউনিস খান। তবে তার এই সরে দাঁড়ানোর আসল কারণ ক্লান্তি নয়। ইউনিস খান অবশেষে স্বীকার করেছেন, দলের খেলোয়াড়দের অসন্তোষের মুখেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে ইউনিস খান বলেন, "আমি তাকে জানিয়েছি যে দলের খেলোয়াড়দের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই বলেই মনে হয়েছে আমার। এ অবস্থায় দলের নেতৃত্ব দেয়ার মতো কারণ আর থাকে কি?" জানা গেছে, বর্তমান পাকিস্তান দলের ৮/৯ জন ক্রিকেটার অধিনায়ক হিসেবে ইউনিসের প্রতি সন্তুষ্ট নন। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরপরই তারা একথা পিসিবি প্রধানকে জানিয়েওছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে পরাজয়কে মেনে নিতে পারেননি পাকিস্তানের অনেকেই। তখন কথা ওঠে অধিনায়ক ইউনিসের যোগ্যতা নিয়ে। এমন কি ম্যাচ পাতানোর অভিযোগও তোলেন জাতীয় পরিষদের ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির প্রধান। গত মাসে এ অভিযোগের শুনানীও হয়। সে সময় ইউনিস পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। যদিও পরে পিসিবি তা প্রত্যাখান করে। তবে আবু ধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ হেরে বসায় ইউনিসের পদত্যাগের দাবি আবার জোরদার হয়ে ওঠে। ইউনিসের পদত্যাগপত্র জমা ও পিসিবির তা প্রত্যাখ্যানের মাঝের কয়েকদিনে অনেক ঘটনা ঘটে যায় পর্দার আড়ালে। অধিনায়কত্ব ধরে রাখার জন্য ইউনিস তার প্রতি অসন্তুষ্ট কয়েকজন খেলোয়াড়কে নিজের দলে টেনে আনার চেষ্টা করেন। কিছুদিনের জন্য সফলও হন তিনি। সে অবস্থায় ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দেয়া হয় তাকে। দল নির্বাচনে বাড়তি ক্ষমতা দেয়া হয় তাকে। দলের খেলোয়াড়দের বিদ্রোহ বা অসন্তোষ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে রাজি নন ইউনিস খান। ধারণা করা হচ্ছে, বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক। বিদ্রোহীদের দলে শহীদ আফি্িরদ ও কামরান আকমলের মতো সিনিয়র খেলোয়াড়রাও আছেন। ইউনিসের ঘনিষ্ঠজনরা বলছেন, আবু ধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ একদিনের ম্যাচে কয়েকজন খেলোয়াড়ের আউট হওয়ার ধরন নিয়ে খুবই অসন্তুষ্ট তিনি। ইউনিসের এক ঘনিষ্ঠ সূত্র বলেন, ফাইনালে কয়েকজন খেলোয়াড়ের শট দেখে ইউনিসের মনে হয়েছে তাকে ডোবানোর জন্যই তারা এ ধরনের শট খেলেছেন। ইউনিস বারবার ব্যাটসম্যান, সিনিয়র খেলোয়াড়দের বলেছেন কীভাবে খেলতে হবে। কিন্তু কেউ সে কথা কানে তোলেননি। সূত্র বলেন, ওই অবস্থায় ইউনিসের মনে হয়েছিল দেয়ালে মাথা ঠোকা ছাড়া আর কিছুই করার নেই তার। দলের ভেতরের এই অব্যাহত দ্বন্দ্বে আসলেও ইউনিস ক্লান্ত হয়ে পড়েছিলেন। আর এমন পরিস্থিতিই তাকে বেশি করে হতাশ করেছে বলে ওই সূত্র জানান। এদিকে ইউনিসের ভবিষ্যৎ এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট তিনি খেলে যেতে চান। বিশেষ করে, ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগেই নিজেকে প্রস্তুত করে তুলতে চান। তবে অধিনায়কত্ব ফিরে পাওয়ার সম্ভাবনা আর নেই বলেই চলে। এদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে এসব ঘটনার পেছনে সাবেক অধিনায়ক ইনজামাম উল হকেরও হাত রয়েছে। স