২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে যেতে পারে মুম্বাই ওয়ানডে

ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও গত ২৪ ঘণ্টা ধরে একটানা প্রবল বর্ষণে ভেসে যেতে পারে ভারত-অস্ট্রেলিয়া সপ্তম ও শেষ একদিনের ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

মুম্বাই, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও গত ২৪ ঘণ্টা ধরে একটানা প্রবল বর্ষণে ভেসে যেতে পারে ভারত-অস্ট্রেলিয়া সপ্তম ও শেষ একদিনের ম্যাচ। আরব সাগরে সৃষ্ট ফিয়ান নামের ঘুর্ণিঝড়টি বুধবার দিনের শেষদিকে উপকুলে আঘাত হানতে পারে। সরাসরি মুম্বাইয়ের ওপর দিয়ে ঝড়টির বয়ে যাওয়ার কথা না থাকলেও শহরের বিভিন্ন স্থান থৈ থৈ করছে পানিতে। পিটিআই জানায়, যে স্টেডিয়ামে ম্যাচটি হবে সেই ডিওয়াই পাতিলের মাঠে পানি জমে আছে। তবে দুই দলই যথাসময়েই স্টেডিয়ামে পৌঁছাবে। মুম্বাই সময় বিকেল ৫টার মধ্যে শুরু করা সম্ভব না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল চারটায়। মঙ্গলবার সিটি কর্পোরেশন ঘরবাড়ি থেকে বের না হওয়ার জন্য শহরবাসীকে সাবধান করে দিয়েছে। পরে তা বুধবার বিকেল পর্যন্ত বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২১ ঘ.