ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সেরা ৩৪ জন স্পিনারকে পরামর্শ দিচ্ছেন পাকিস্তানের সাবেক স্পিনার ইকবাল সিকান্দার।
স্পিনারদের জন্য এ সুযোগ এনে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দু দিনের এ কর্মশালা শুরু হয়েছে মঙ্গলবার।
প্রথম দিনে ১৭ জন বোলারকে নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের এই ক্রিকেটার। বাকি ১৭ জনকে ব্যাটসম্যানদের ফাঁদে ফেলার কৌশল শেখাবেন বুধবার। প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে।
ইকবাল সিকান্দার ঢাকা এসেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের লেভেল ত্রি কোচিং করতেই। কোচিং শেষে বিসিবির অনুরোধে বাংলাদেশের স্পিনারদের নিয়ে এই কর্মশালা করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১২৭ ঘ.
bdnews24