২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের টেস্ট দলে ফিরলেন শ্রীশান্ত, জহির খান

ভারতের টেস্ট দলে আবার ডাক পেয়েছেন শ্রীশান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দু'টি টেস্টের জন্য ঘোষণা করা ১৫ জনের দলে আরেক পেসার জহির খানকেও রেখেছেন নির্বাচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 01:08 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

নয়া দিল্লী, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের টেস্ট দলে আবার ডাক পেয়েছেন শ্রীশান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দু'টি টেস্টের জন্য ঘোষণা করা ১৫ জনের দলে আরেক পেসার জহির খানকেও রেখেছেন নির্বাচকরা। চোটের কারণে এ বছর ভারতের হয়ে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি শ্রীশান্ত। এ ছাড়া অখেলোয়াড়োচিত, আক্রমনাত্মক আচরণের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সমালোচিতও হয়েছেন একাধিকবার। এজন্য ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল-এর প্রথম আসরে তাকে শেষবারের মতো সতর্কও করে দেয়। চোট সেরে যাওয়ায় দলে ফিরেছেন জহির খানও। এরই মধ্যে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও রঞ্জি ট্রফি খেলেছেন তিনি। বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝাকেও রাখা হয়েছে দলে। এ বছর শ্রীলঙ্কা সফরের দলে থাকলেও তার টেস্ট অভিষেক এখনো হয়নি। ওদিকে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভালো করার পরও দল থেকে বাদ পড়েছেন আশীষ নেহরা। তিন স্পিনারকে দলে নেয়ায় মুনাফ প্যাটেলেরও দলে জায়গা হয়নি। ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু হবে আহমেদাবাদে, আগামী ১৬ নভেম্বর। দ্বিতীয়টি ২৪ নভেম্বর কানপুরে এবং তৃতীয় ও সিরিজের শেষ টেস্টটি মুম্বাইয়ে শুরু হবে ২ ডিসেম্বর থেকে। ভারত সফরে শ্রীলঙ্কা পাঁচটি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। ১৫ সদস্যের ভারতীয় টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ, যুবরাজ সিং, এম বিজয়, এস বাদ্রিনাথ, হরভজন সিং, জহির খান, ইশান্ত শর্মা, শ্রীশান্ত, প্রজ্ঞান ওঝা ও অমিত মিশ্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯০৩ ঘ.