ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে ২০১১ সালের ১৯ ফেব্র"য়ারি বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠবে ঢাকায়। সোমবার মুম্বাইয়ে বিশ্বকাপ আয়োজক কেন্দ্রীয় কমিটির সভায় ফিকশ্চার চূড়ান্ত করা হয়। দু'টি কোয়ার্টার ফাইনালসহ মোট আটটি ম্যাচ হবে বাংলাদেশে। ঢাকায় হবে ছয়টি ম্যাচ। গ্র"প পর্বের দুটি ম্যাচ হবে চট্টগ্রামে। বি গ্র"পে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। গ্র"প পর্বে বাংলাদেশ নিজেদের সব ম্যাচই খেলবে দেশের মাটিতে।
এ গ্র"পে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলংকা, জিম্বাবুয়ে, কানাডা ও কেনিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৪১ ঘ.
bdnews24