২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে তিন বছরের পুরস্কার দেবে বিসিবি

ক্রিকেটারদের উৎসবের উপলক্ষ এনে দিয়েছিল পুরস্কার প্রথা। সেই ২০০৪-০৫ মৌসুমে 'অ্যাওয়ার্ড নাইট' করে আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের সাফল্যের স্বীকৃতির ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দু বছর চলার পর হঠাৎই হারিয়ে যায় অ্যাওয়ার্ড নাইট। তবে ফের 'অ্যাওয়ার্ড নাইট' হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। সোমবার এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেটারদের উৎসবের উপলক্ষ এনে দিয়েছিল পুরস্কার প্রথা। সেই ২০০৪-০৫ মৌসুমে 'অ্যাওয়ার্ড নাইট' করে আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের সাফল্যের স্বীকৃতির ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দু বছর চলার পর হঠাৎই হারিয়ে যায় অ্যাওয়ার্ড নাইট। তবে ফের 'অ্যাওয়ার্ড নাইট' হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। সোমবার এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিসিবি। বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আগের চেয়ে পুরস্কারের ব্যাপ্তিও বেড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই সেইসঙ্গে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট এবং জাতীয় লিগের ক্রিকেটরদেরও পুরস্কার দেয়া হবে।" জালাল ইউনুস জানান, এবারের পুরস্কার বিতরনী রাতের অন্যতম আকর্ষণ হবে 'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড'। নতুন সংযোজন করা হয়েছে এই পুরস্কারটি। সংবাদ পত্র এবং টিভি ক্রীড়া (ক্রিকেট) সাংবাদিকদের জন্যও পুরস্কার রাখা হয়েছে এবারও। সেরা আম্পায়ারকেও পুরস্কার দেবে সিবিসি। বর্ষসেরা ক্রিকেটার, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, উদীয়মান ক্রিকেটার -- এই চারটি বিভাগে পুরস্কার থাকছে ক্রিকেটারদের জন্য। এবার একসঙ্গে তিন মৌসুমের (২০০৬-০৭, ২০০৭-০৮ ও ২০০৮-০৯) পুরস্কার দেয়া হবে বলেও জানিয়েছেন জালাল উইনুস। আগের দু বছরের শুধু আন্তর্জাতিক ক্রিকেটের পুরস্কার দেয়া হবে। বিসিবি মিডিয়া কমিটির প্রধান আরো জানিয়েছেন পরের আসর থেকে সেরা কিউরেটরকেও পুরস্কৃত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৫৩ ঘ.