২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা নেটওয়ার্কের সঙ্গে বিসিবির চুক্তি

ইন্টারনেট প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কের সঙ্গে রোববার তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি অনুযায়ী, কোন রকম আর্থিক সুবিধা ছাড়াই বিসিবিকে ইন্টারনেট সেবা দেবে আমরা নেটওয়ার্ক। ২০০৪ সাল থেকেই এ সেবা পাচ্ছে বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 04:51 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টারনেট প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কের সঙ্গে রোববার তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি অনুযায়ী, কোন রকম আর্থিক সুবিধা ছাড়াই বিসিবিকে ইন্টারনেট সেবা দেবে আমরা নেটওয়ার্ক। ২০০৪ সাল থেকেই এ সেবা পাচ্ছে বিসিবি। বিসিবি কার্যলায় ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ চলার সময় প্রেস বক্স এবং মাঠের ভেতরে ওয়াইফাই সুবিধা দিয়ে থাকে আমরা নেটওয়ার্ক। বিনিময়ে খেলা চলার সময় মাঠের সীমানার বাইরে একটি পেরিমিটার বোর্ডে বিজ্ঞাপন দেয়ার সুবিধা পায় তারা। এছাড়া হসপিটালিটি বক্সের ১৬টি টিকিটও দেয়া হয় । চুক্তি সই অনুষ্ঠানে বিসিবির মার্কেটিং কমিটির প্রধান আজিজ আল কায়সার বলেন, "ইন্টারনেট সেবার জন্য বিজ্ঞাপন দিয়ে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। তাই আমরা নেটওয়ার্কের সঙ্গেই চুক্তি নাবায়নের সিদ্ধান্ত নেয়া হয়।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা নেটওয়ার্কের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা শরফুল আলম ও বিসিবির মিডিয়া কমিটির সহ-সভাপতি কাজী আজিজ আহমেদ তৈমুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৫৫ ঘ.