চেন্নাই, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহালিতে সোমবার সময়ের সঙ্গে তাল মিলিয়ে বল করতে না পারায় অধিনায়ক রিকি পন্টিংসহ অস্ট্রেলিয়া দলের সব খেলোয়াড়ের জরিমানা হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র এক বিবৃতিতে বলা হয়, ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় অস্ট্রেলিয়া দুই ওভার বল কম করেছে। এ কারণে রিকি পন্টিংয়ের ম্যাচ ফি'র ২০ ও অন্যান্য খেলোয়াড়ের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
অস্ট্রেলিয়া ২৪ রানে এ ম্যাচ জেতায় সাত ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা।
পঞ্চম ম্যাচ হবে হায়দ্রাবাদে, আগামী বৃহস্পতিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮৫৫ ঘ.
bdnews24