২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটে জয় পেয়েছে বিমান, গাজী ট্যাংক ও কলাবাগান

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে রোববার জয় পেয়েছে বিমান বাংলাদেশ, গাজী ট্যাংক ক্রিকেটার্স ও কলাবাগান ক্রীড়া চক্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে রোববার জয় পেয়েছে বিমান বাংলাদেশ, গাজী ট্যাংক ক্রিকেটার্স ও কলাবাগান ক্রীড়া চক্র। বগুড়া স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসকে ৫ উইকেটে হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বিমান বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ১৫৯ রান তুলতেই অল-আউট হয়ে যায় ওল্ড ডিওএইচএস। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন নাসির উদ্দিন ফারুক। ৩ উইকেট নেন শফিকুল ইসলাম। এর জবাবে জাহিদুল ইসলামের ৫৩, জিহান মুবারকের ৩০ ও ইলিয়াস সানির ৪৪ রানের ইনিংসগুলোর সহায়তায় ৫ উইকেট হাতে রেখেই ৪০.৫ ওভারে ম্যাচ জিতে নেয় বিমান। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা ক্রিকেট কোচিং স্কুলকে ১১৬ রানে হারিয়ে আবার জয়ের স্বাদ পেয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। নাজিম উদ্দিন ৩১, শাহরিয়ার নাফিস ৬৫, ফরহাদ হোসেন ৪৫ ও ফরিদুর রেজা ৪২ রান করায় ২৪৫ রান তুলেছিল তারা। জবাবে ১৩০ রানে অল-আউট হয় ঢাকা ক্রিকেট কোচিং স্কুল। ৪ উইকেট নেন গাজী ট্যাংকের ফরহাদ হোসেন। বিকেএসপি মাঠে কলাবাগান ক্রীড়া চক্র ৫ উইকেটে হারিয়েছে পারটেক্সকে। আগে ব্যাট করতে নেমে ২১৫ রান তোলে পারটেক্স। গাজী সালাউদ্দিন ৫২ রান করেন। জবাবে ৫ উইকেট হাতে রেখেই ৪৭.৪ ওভারে জয় তুলে নেয় কলাবাগান ক্রীড়া চক্র। ৬৭ রান করেন জাভেদ ওমর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২১৫০ ঘ.