২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেল অনূর্ধ্ব-১৯

স্বাগতিকদের চতুর্থ ম্যাচেও থামাতে পারেনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ফলে বৃহস্পতিবার তাদের হার মানতে হয়েছে ৪ উইকেটে আর সেই সঙ্গে তিন ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ-১৯ দলের। এ জয়ের ফলে ৭ ম্যাচের সিরিজে ৪-০-তে এগিয়ে গেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাগতিকদের চতুর্থ ম্যাচেও থামাতে পারেনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ফলে বৃহস্পতিবার তাদের হার মানতে হয়েছে ৪ উইকেটে আর সেই সঙ্গে তিন ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ-১৯ দলের। এ জয়ের ফলে ৭ ম্যাচের সিরিজে ৪-০-তে এগিয়ে গেছে স্বাগতিকরা। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামার পর থেকে পেসারদের সামাল দেয়াই কঠিন হয়ে ওঠে ইংলিশ ব্যাটম্যানদের জন্য। রানের খাতা খোলার আগেই জেমস ভিন্সকে (০ রান) বিদায় দেন আবুল হোসেন। তৃতীয় ওভারে মাইকেল বেটিসকেও (১) সাজ ঘরে ফেরত পাঠান তিনি। পরে আরেক পেসার শাকের আহমেদ পর পর ৩ উইকেট তুলে নিয়ে সফরকারীদের বড় স্কোর গড়ার আশা শেষ করে দেন। সৈকত আলীও ২ উইকেট নেয়ায় ৪৪.৪ ওভারে ১৫১ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। জো রুটের ৫৪ ও ড্যানি ব্রিজ ৪১ রান করেন। জবাবে ৩৭ রানে বাংলাদেশ ২ উইকেট হারালেও ঘুরে দাঁড়াতে খুব একটা বেগ পেতে হয়নি। তৃতীয় উইকেট জুটিতে সৈকত আলী ও তাসমুল হক দলকে নিয়ে যান ৯৯ রানে। ব্যক্তিগত ৪৬ রানে ব্রিজের বলে বোল্ড হয়ে ফিরে যান সৈকত। কিন্তু তাসমুল হক হার না মানা ৫০ রান করলে ৩৪.২ ওভারেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের (১৫২/৬)। বল হাতে ১০ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট আর ব্যাটিংয়ে ৪২ রান করায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সৈকত আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০১০ ঘ.