২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন পাবেন জাতীয় মহিলা দলের ক্রিকেটাররাও

এতদিন আন্তর্জাতিক ম্যাচের সামান্য ফি ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তেমন কিছুই পেতেন না জাতীয় মহিলা দলের ক্রিকেটাররা। এক প্রকার বিনা পারিশ্রমিকেই দেশের হয়ে খেলেছেন তারা। এ নিয়ে মেয়েদের আক্ষেপও কম ছিল না। তবে তাদের হতাশা বা আক্ষেপের দিন বোধহয় এবার শেষ হলো। এখন থেকে তারাও বিসিবি থেকে বেতন পাবেন। রোববার বিসিবি কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 05:23 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এতদিন আন্তর্জাতিক ম্যাচের সামান্য ফি ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তেমন কিছুই পেতেন না জাতীয় মহিলা দলের ক্রিকেটাররা। এক প্রকার বিনা পারিশ্রমিকেই দেশের হয়ে খেলেছেন তারা। এ নিয়ে মেয়েদের আক্ষেপও কম ছিল না। তবে তাদের হতাশা বা আক্ষেপের দিন বোধহয় এবার শেষ হলো। এখন থেকে তারাও বিসিবি থেকে বেতন পাবেন। রোববার বিসিবি কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিসিবি মহিলা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল ফোয়াদ রেদোয়ান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আপাতত ১২ জন মেয়ের সঙ্গে আমরা এক বছরের চুক্তি করছি। তাদের মাসিক বেতন খুব বেশি না হলেও ভবিষ্যতে অবশ্যই বাড়বে এবং আগামীতে বেশির ভাগ মেয়েকে চুক্তির আওতায় আনা সম্ভব হবে।" বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী ২০০৯-এর জুলাই থেকে ২০১০ সালের জুন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। ১২ জন ক্রিকেটারকে তিন ভাগে চুক্তির আওতায় আনা হয়েছে। পারফরম্যান্সের বিচারে 'এ' গ্র"পে আছেন সালমা খাতুন, সাথীরা জাকির জেসি, আয়শা আক্তার ও পান্না ঘোষ। তাদের মাসিক বেতন ধরা হয়েছে ১০ হাজার টাকা। 'বি' গ্র"পের চার জন শুকতারা রহমান, চম্পা চাকমা, ফারজানা হক ও লতা মন্ডল পাবেন মাসে আট হাজার টাকা করে। আর 'সি' গ্র"পে রুমানা আহমেদ, সোহেলী আক্তার, ফাতেমা তুজ জোহরা ও তীথি রানী সরকারকে দেয়া হবে মাসে ছয় হাজার টাকা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১০৩ ঘ.