ওয়েলিংটন, অক্টোবর ২৫(বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে অ্যান্ডি মোলস তার পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, তার প্রতি দলের ক্রিকেটারদের সমর্থনের অভাব ছিল।
নিউজিল্যান্ড দলের কোচ হিসেবে ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল ৪৮ বছর বয়সী মোলসের। কিন্তু কিছুদিন আগে নিউজিল্যান্ডের একটি পত্রিকায় বলা হয়, বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার মোলসকে আর চাইছেন না। কারণ তারা তাকে যথেষ্ট যোগ্য বলে মনে করছেন না।
মোলস রোববার বলেন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড প্রধান জাস্টিন ভনের সঙ্গে বৈঠকে তাকে বলা হয়, তিনি ক্রিকেটারদের আস্থা হারিয়েছেন। একথা শুনে তিনি রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন বলে জানান।
জন ব্রেসওয়েলের কাছ থেকে মোলস দায়িত্ব নেন গত নভেম্বরে। তার কোচিংয়ে নিউজিল্যান্ড স
bdnews24