ওয়েলিংটন, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ অ্যান্ডি মোলস পদত্যাগ করেছেন। শনিবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ কথা জানায়।
-
গত মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। এর পেছনে কৃতিত্ব দাবি করতেই পারেন মোলস। কিন্তু স্থানীয় মিডিয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিনিয়র ক্রিকেটার উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ক্রিকেটাররা মোলসকে আর কোচ হিসাবে চান না। মোলসের মান নিয়ে নাকি তারা সন্দিহান।
নিউজিল্যান্ড ক্রিকেটের ওয়েবসাইটের এক বিবৃতিতে জানানো হয়,"নিউজিল্যান্ড ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ব্ল্যাক ক্যাপসের কোচের পদ ত্যাগ করেছেন অ্যান্ডি মোলস। শ্রীলঙ্কা সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স পর্যালোনার প্রেক্ষিতেই এ পদত্যাগ।"
৪৮ বছরের মোলস গত বছরই জন ব্রেসওয়েলের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তার চুক্তির মেয়াদ ফুরানোর কথা ছিল ২০১১ বিশ্বকাপের পর।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান জাস্টিন ভন বলেন,"সা
bdnews24