২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ বছর পর ব্রাবোর্নে টেস্ট ম্যাচ

৩৬ বছর পর মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টেস্ট ম্যাচের আসর বসতে যাচ্ছে। ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ব্রাবোর্ন স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট ম্যাচ হয়েছিল ১৯৭৩ সালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2009, 11:33 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

মুম্বাই, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩৬ বছর পর মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টেস্ট ম্যাচের আসর বসতে যাচ্ছে। ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ব্রাবোর্ন স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট ম্যাচ হয়েছিল ১৯৭৩ সালে। শ্রীলঙ্কার ভারত সফর শুরু হবে ৮ নভেম্বর, শেষ হবে ২৭ ডিসেম্বর। প্রথম টেস্ট হবে আহমেদাবাদে, শুরু হবে ১৬ নভেম্বর থেকে। কানপুরে দ্বিতীয় টেস্ট খেলার পর ভারত ও শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট খেলার জন্য মুম্বাই ফিরে আসবে। মুম্বাইয়ে ক্রিকেটের আসর বসে সাধারণত ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু ২০১১ সালের বিশ্বকাপের জন্য এখন স্টেডিয়ামটির সংস্কারের কাজ চলছে। শ্রীলঙ্কা সর্বশেষ ভারত সফর করেছিল ২০০৫-০৬ সালে। সফরে তিন টেস্টের দু'টিতেই হেরেছিল তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৭৩০ ঘ.