২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোবরাকে হারিয়ে ফাইনালে টিঅ্যান্ডটি

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টির উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে কেপ কোবরাসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2009, 06:40 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টির উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে কেপ কোবরাসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। আজ রাত নয়টার ফাইনালে তারা নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে খেলবে। টসে জিতে কোবরা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১* রান করেন জেপি ডুমিনি। উদ্বোধনী ব্যাটসম্যান হার্শেল গিবস করেন ৪২ রান। ১৭ রানের বিনিময়ে পিটার সিমন্স নেন ২ উইকেট। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয় ক্লাব ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। তবে পুরো ম্যাচই ছিল উত্তেজনায় ঠাঁসা। কোবরা একের পর এক ধাক্কা দিয়ে গেছে টিঅ্যান্ডটিকে। কিন্তু সেসব বাধা উৎরে যায় তারা মূলত ডোয়াইন ব্র্যাভোর ৩৪ বলে ৫৮ রানের হার না মানা ইনিংসটির কল্যাণে। পুরো টুর্নামেন্টে ব্র্যাভোর ব্যাট এদিনই হেসে ওঠে। সেইসঙ্গে ড্যারেন গঙ্গার ৪৪ রানের অপরাজিত ইনিংসটিও এ জয়ে উল্লেখযোগ্য। ম্যাচসেরার পুরস্কার পান ডোয়াইন ব্র্যাভো। সংক্ষিপ্ত স্কোর: কোবরা: ১৭৫/৫(ডুমিনি ৬১*, গিবস ৪২; সিমন্স ১৭/২) টিঅ্যান্ডটি: ১৭৮/৩ (ব্র্যাভো ৫৮*, গঙ্গা ৪৪*, বারাথ ২৯; ডুমিনি ৩০/১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১২২৭ ঘ.