২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফি খেলছেন না, সাকিব অধিনায়ক

কারা বাদ গেলেন এ নিয়ে খুব একটা আলোচানাই হলো না। এ নিয়ে সংবাদ সম্মেলনে নির্বাচকদের কঠিন কোনো প্রশ্নও করা হয়নি। বোঝাই যায় ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়ে সফরে সাফল্য পাওয়ায় নির্বচকদের ওপর আস্থা রাখছেন সবাই। স্পিনার আব্দুর রাজ্জাক ও পেসার সাহাদাত হোসেনকে ফিরিয়ে এনে জিম্বাবুয়ের বিপক্ষে গ্রামীণফোন ওয়ানডে কাপে তিন ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফি বিন মর্তুজা এখনো পুরো সুস্থ না হওয়ায় অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। সহ-অধিনায়কের করা হয়েছে মুশফিকুর রহিমকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 09:14 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারা বাদ গেলেন এ নিয়ে খুব একটা আলোচানাই হলো না। এ নিয়ে সংবাদ সম্মেলনে নির্বাচকদের কঠিন কোনো প্রশ্নও করা হয়নি। বোঝাই যায় ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়ে সফরে সাফল্য পাওয়ায় নির্বচকদের ওপর আস্থা রাখছেন সবাই। স্পিনার আব্দুর রাজ্জাক ও পেসার সাহাদাত হোসেনকে ফিরিয়ে এনে জিম্বাবুয়ের বিপক্ষে গ্রামীণফোন ওয়ানডে কাপে তিন ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফি বিন মর্তুজা এখনো পুরো সুস্থ না হওয়ায় অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। সহ-অধিনায়কের করা হয়েছে মুশফিকুর রহিমকে। প্রধান নির্বাচক রফিকুল আলম জানান, মাশরাফির পুরোপুরি সেরে উঠতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। তাই সিরিজের সব ম্যাচেই দলের নেতৃত্ব দিতে পারেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের দলে ছিলেন রাজ্জাক। একটি ম্যাচ খেলার পরই উরুর পেশিতে টান পড়ায় দেশে ফেরেন। জিম্বাবুয়ে সফরে সুযোগ পাননি একই কারণে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেললেও একদিনের সিরিজে ছিলেন না পেসার সাহাদাত হোসেন। স