ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাদের সেমিফাইনালে ওঠাই ছিল অনিশ্চিত সেই আবাহনী লিমিটেডই জিতে নিয়েছে বিগবস প্রিমিয়ার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার ফাইনালে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে ৫ উইকেটে হারিয়েছে তারা। ম্যাচের নায়ক মোহাম্মদ রফিক। বোলিংয়ে ২ উইকেট নেয়ার পর ২১ বলে ৬টি ছক্কা ও ২টি চারের সহায়তায় হার না মানা ৫০ রানের ইনিংস খেলে আবাহনীকে অসাধারণ এক জয় উপহার দিয়েছেন তিনি।
সেই সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন রফিক। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার এবং সফলতম ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন মোহামেডানের তামিম ইকবাল আর রফিকের অলরাউন্ড নৈপুন্যের কাছে হার মানা গাজী ট্যাঙ্কের অধিনায়ক অলক কাপালি পেয়েছেন এ আসরের সফলতম বোলারের স্বীকৃতি।
আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী ওভারটাও শেষ করার সুযোগ পাননি গাজী ট্যাঙ্কের মিঠুন। পঞ্চম বলেই রবিউল ইসলামের বলে বোল্ড। কিন্তু তার বিদায় গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের ব্যাটিংয়ে খুব একটা প্রভাব ফেলেছে বলে মনে হয়নি। শাহরিয়ার নাফিসকে নিয়ে রানের ফুলঝুরি ছোটাচ্ছিলেন নাজিমউদ্দিন। তবে ১৪ বলে ৩ টি ছক্কা ও ২টি চারে ২৯ রান করার পর রফিকের বলে স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন নাজিমুদ্দীন। একটু পরে শাহরিয়ার নাফিসও হয়ে যান রফিকের দ্বিতীয় শিকার। আউট হওয়ার আগে অবশ্য ৩১ বলে ২৬ রান করে যান বাঁ হাতি এই ব্যাটসম্যান। শাহরিয়ার-নাজিমুদ্দীনের দ্বিতীয় জুটি থেকে আসে ৫২ রান।
তবে পঞ্চম উইকেট জুটিতে আসে দলের পক্ষে সবচেয়ে বেশি ৭৮ রান। তার মধ্যে সোহরাওয়ার্দী শুভ একাই করেন হার না মানা ৪৪ (৩৬ বল, ৫টি চার)। বাকিটা নাঈম ইসলামের। ৩১ বলে ৩২ রান নিয়ে তিনিও ছিলেন অপরাজিত। সোহরাওয়ার্দী শুভ এবং নাঈম ইসলামের কল্যাণেই শেষ পর্যন্ত (৪ উইকেটে) ১৪৪ রানের বেশ ভালো একটা স্কোর পায় গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। আবাহনীর পক্ষে ২৩ রানে ২ উইকেট নেন মোহাম্মদ রফিক।
১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চরম বিপদে পড়েছিল আবাহনী। ৫ উইকেট হারিয়ে বসায় এক পর্যায়ে মনে হচ্ছিল গাজী ট্যাঙ্কের শিরোপা জয় স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু ১৮তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রফিক। আব্দুর রাজ্জাকের এক ওভারে ১,৪,৬,৬,৬,০
bdnews24