২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের হার

চার দিনের ম্যাচ জয়ের রেশটা এক দিনের ম্যাচে আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ১১৭ রানে হেরেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 01:40 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিনের ম্যাচ জয়ের রেশটা এক দিনের ম্যাচে আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ১১৭ রানে হেরেছে তারা। ব্যাটিংয়ে নেমে জো রুটের ৬৫, জেমস ভিন্স'র ৮৭ ও বেন স্টোকস-এর ৪৭ মিলিয়ে ৮ উইকেটে ২৫৮ রান করে সফরকারী ইংল্যান্ড। জবাবে ১৪১ রান তুলেই অল-আউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের পক্ষে সৈকত আলী ২৩, নূর হোসাইন ২৮ ও আলাউদ্দিন বাবু করেন ২৮ রান। প্রস্তুতি যেমনই হোক না কেন স্বাগতিক দলের আসল পরীক্ষা শুরু শুক্রবার থেকে। চট্টগ্রামের একই মাঠে সাত ওয়ানডে সিরিজের প্রথমটি হবে সেদিন। বাকি ছয় ম্যাচের চারটি হবে ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। শেষ ম্যাচ দু'টি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯৩৫ ঘ.