২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাঘরকে হারিয়ে মোহামেডান তৃতীয়

সেমিফাইনালে আবাহনীর কাছে হেরে গেলেও প্রিমিয়ার টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে ঢাকা মোহামেডান। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৭৪ রানে হারিয়ে তৃতীয় হয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমিফাইনালে আবাহনীর কাছে হেরে গেলেও প্রিমিয়ার টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে ঢাকা মোহামেডান। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৭৪ রানে হারিয়ে তৃতীয় হয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মোহামেডান। তামিম ইকবাল তার ভাই নাফিস ইকবালকে নিয়ে ইনিংসের সূচণা করলেও সহোদর জুটির বেশি দূর যাওয়া হয়নি। তামিম ইকবালই আগে বিদায় নেন। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় মোহামেডান। বিচ্ছেদ বেদনায় বোধ হয় কাতর হয়ে পড়েছিলেন নাফিস। তারপর ৯ রান করে নাফিস, আফতাব ৩১, ফয়সাল হোসেন ২৫ ও মাহমুদুল্লাহ রিয়াদ ১৯ রান করায় ৯ উইকেটে ১৪৪ রান করে মোহামেডান। জবাবে ইনিংসের শেষ ওভারের শেষ বল পর্যন্ত খেলেও ৭০ রানের বেশি করতে পারেনি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। শেষ বলেই শেষ উইকেটটি হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করে অপরাজিত থেকে যান জাকির হোসেন।মোহামেডানের ইমন আহমেদ ৪ টি ও সাকলাইন সাজিব নেন ৩ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯০৩ ঘ.