২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে হারালো ভিক্টোরিয়া

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টির দ্বিতীয় পর্বের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ভিক্টোরিয়া। এ জয়ের ফলে ভিক্টোরিয়ার সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরও জোরদার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 10:26 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টির দ্বিতীয় পর্বের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ভিক্টোরিয়া। এ জয়ের ফলে ভিক্টোরিয়ার সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরও জোরদার হয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু প্রতিপক্ষ ভিক্টোরিয়ার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের মিডিয়াম পেসে খুব বেশি রান তুলতে পারেনি তারা। চিন্নাস্বামী স্টেডিয়ামের মতো ব্যাটিং পিচও এদিন বৈরী আচরণ করে। প্রায়ই বল নিচু হয়ে আসছিল। ফলে ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানরা মন খুলে ব্যাট হাঁকাতে পারেননি। তাই নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হাতে থাকলেও রান ওঠে মাত্র ১২৭। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস আসে মনীষ পাণ্ডের ব্যাট থেকে। রাহুল দ্রাবিড় করেন ৩৩ রান। মাত্র ২১ রানের বিনিময়ে ম্যাকডোনাল্ড তুলে নেন ৪ উইকেট। ক্লান্ট ম্যাককে নেন ২ উইকেট। জবাব দিতে নেমে ভিক্টোরিয়া সহজেই জয়ের লক্ষ্য পেরিয়ে যায়। ১৫.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে তারা। ডেভিড হাসি ৩১ রানে অপরাজিত থাকেন। রব কুইনি করেন ২৯ রান, ব্র্যাড হজ করেন ২৫ রান। দারুণ পারফরম্যান্সের কারণে ম্যাকডোনাল্ডই হন ম্যাচ সেরা। সংক্ষিপ্ত স্কোর: ব্যাঙ্গালোর: ১২৭/৬ (পাণ্ডে ৩৯, দ্রাবিড় ৩৩; ম্যাকডোনাল্ড ২১/৪, ম্যাককে ২৬/২) ভিক্টোরিয়া: ১৩৩/৩(হাসি ৩১*, কুইনি ২৯, হজ ২৫; অখিল ২০/১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৬০১ ঘ.